দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন তিনি।
তদন্ত শেষ হওয়ার আগেই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন নুসরাত। পাশাপাশি বাড়িতে আগুনের ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টায় কষ্ট পাওয়ার কথাও জানান তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। ঘটনার পর নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
সংসদে নুসরাত বলেন, আগুনের ঘটনায় তিনি দুইবার আহত হয়েছেন। প্রথমবার বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় এবং দ্বিতীয়বার সংসদে সহকর্মীদের আলোচনায় ঘটনাটিকে লঘু করে দেখানোর চেষ্টায়।
তিনি বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে কীভাবে, কারা এবং কেন তা ঘটিয়েছে, সেসব প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। কিন্তু সংসদে যেভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তাতে প্রকৃত ঘটনা আড়াল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সিসিটিভি ফুটেজের কথা তুলে ধরে নুসরাত বলেন, সেখানে বিস্ফোরণের মতো আগুন জ্বলে উঠতে দেখা গেছে। মুহূর্তেই পুরো আকাশ লাল হয়ে যায় এবং বাড়ির বিভিন্ন অংশে একযোগে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় নারী ও শিশুদের বাড়ি থেকে বের হতে দেখা যায়। ধোঁয়ায় কেউ কেউ অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়েন বলেও দাবি করেন তিনি।
নুসরাতের অভিযোগ, সংসদে অন্তত পাঁচ থেকে ছয়বার তার বাড়িটিকে পরিত্যক্ত বলা হয়েছে। পাশাপাশি শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথাও বলা হয়েছে। তদন্ত চলাকালে এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি বলে মনে করেন তিনি।
তিনি বলেন, তদন্ত চলাকালে সংসদে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, তাতে সুষ্ঠু তদন্ত নিয়ে তিনি সন্দিহান। তদন্ত শেষ হওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কেউ সম্ভাব্য ফলাফল নিয়ে মন্তব্য করলে অধস্তন কর্মকর্তারা প্রভাবিত হতে পারেন। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাকে সন্তুষ্ট করতে তদন্ত প্রতিবেদনও ওই বক্তব্যের সঙ্গে মিলিয়ে তৈরির আশঙ্কা রয়েছে।
তবে এমন কিছু ঘটবেই, তা তিনি বলছেন না বলেও স্পষ্ট করেন নুসরাত।
নিজেকে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য উল্লেখ করে তিনি বলেন, সহকর্মীদের কাছ থেকে আরও সংবেদনশীলতা ও সহমর্মিতা প্রত্যাশা করেছিলেন। বাড়িটিকে পরিত্যক্ত বলায় যতটা না কষ্ট পেয়েছেন, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন আগুনের ঘটনাটিকে লঘু করে দেখানোর চেষ্টায়।
তিনি বলেন, বাড়িটি পরিত্যক্ত হলেও সেখানে আগুন দেওয়ার অভিযোগের গুরুত্ব কমে যায় না। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
যে আই